খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক, ১৪৩৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার আরও ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার আরও ৩

যোগফল প্রতিবেদক: 

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ইলিশসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সক্রিয় প্রতারক চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে একই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

গত ১৪ ও ১৫ অক্টোবর নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয় বলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী। তাঁরা সবাই নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী ও পেড়লী ইউনিয়নের বাসিন্দা। এর আগে একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

যেভাবে প্রতারণা করত চক্রটি

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে মাছ ও নানা পণ্যের ছবি-ভিডিও সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে ব্যবহার করত। এরপর ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে ইলিশ মাছ, আসবাবপত্র, কলম, জুতা, শিশুদের খেলনা, মোটরবাইকের যন্ত্রাংশ বিক্রি এবং অনলাইন চাকরির ভুয়া বিজ্ঞাপন দিত।

ক্রেতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় অফার দিয়ে বিজ্ঞাপনগুলো বুস্ট করা হতো। পাশাপাশি ভুয়া পেজে বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য নিজেরাই ইতিবাচক মন্তব্য যুক্ত করত চক্রের সদস্যরা।

ক্রেতারা যোগাযোগ করলে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ফোনে কথা বলত তারা। নিজেদের পরিচয় গোপন রাখতে ‘নাহিদ’, ‘জাবেদ’, ‘হাজী আব্দুল কাদের’ ও ‘রফিকুল’সহ বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করা হতো।

প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভুয়া ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স ও জাল ক্যাশ ভাউচার তৈরি করে গ্রাহকদের পাঠানো হতো। এমনকি নকল ওয়েবসাইটও তৈরি করেছিল চক্রটি। পরে ক্রেতারা অগ্রিম টাকা পাঠালে কোনো পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।

দুটি মামলা, তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দুটি পৃথক মামলা করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. আনছার উল্লাহ, এসআই মো. জিয়াউল হক জিয়া, এএসআই মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই মো. জহির উদ্দিনের সমন্বয়ে একটি দল গঠন করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে নড়াইলের কালিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৬ অক্টোবর অভিযান শেষে পুলিশ দলটি গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে চাঁদপুরে ফিরে আসে। পরদিন তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্ব ও পেশাদারত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে  মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাত হারালেন বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা (৩০)।

তিনি জেলার কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরে থেকে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা  মোটর সাইকেলে করে  কোটালীপাড়া যাচ্ছিলেন ।  

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি নামকস্থানে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুরের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তব্যরত চিকিতসক ডাঃ সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপোতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটক নয়জনকে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত আনসার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালু (৪৪)-এর বাড়ি থেকে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন একই এলাকার মৃত সুবান সানার ছেলে এরশাদ সানা (২৮) এবং নগর শ্রীরামপুর এলাকার মনিরুল মাস্টারের ছেলে আলিমুল ইসলাম (২৩)। পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গভীর রাতে পাইকগাছা পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেরদাউস গাজী (২২), হাসান গাজী (২৬), আশিকুর রহমান সুজন (২৬), মো. রাকিব (২০), মো. শাহিন শেখ (২৮) ও মো. রাকিব (২৩) নামের আরও ছয়জনকে আটক করা হয়।

পাইকগাছা থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ছয়জনসহ মোট নয়জনকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি যোগফল প্রতিনিধি

এম জালাল উদ্দীন | খুলনা জেলা প্রতিনিধি 

খুলনার পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক মুখ্য উপদেষ্টা ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর জামাতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ, নবলোকের প্রকল্প কর্মকর্তা ফারহানা আক্তার, ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা সমরশ্বর সিনহাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। 

সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।